নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের উদ্যোগে আজ শুক্রবার ১২ জুন সকাল দশটায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবুল হাশেম বুলবুলের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, কান্ট্রি ডিরেক্টর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আই আই আই টি)র অধ্যাপক এম আব্দুল আজিজ পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দারুস সালাম একাডেমী লন্ডনের প্রধান শিক্ষক, দারুস সালাম মসজিদ লন্ডন ইউ কে এর সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান, গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের কো অডিনেটর জোনায়েদ সাকি, উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আহসানুল হক জুয়েল, ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের ইংরেজি বিভাগের শিক্ষক ডালিম মাহমুদ অয়ন, মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের সহ-সভাপতি, ইউনাইটেড কেয়ার গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাসুদুর রহমান।
অনুষ্ঠানে ১৩ জন কৃতি ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ, বই এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। শিক্ষার্থীরা অতিথিদের কাছ থেকে এসব উপহার গ্রহণ করে।
যে সকল শিক্ষার্থীরা গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের বৃত্তি পেয়েছেন তারা হলেন যথাক্রমে, ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মৌরিন জাহান অতিথি, কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারহান সাদিক, ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রকৃতি দেবনাথ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাঈমুল ইসলাম সাদ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইরফান সাদিক, তাড়াইল উপজেলার উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার আব্দুল্লাহ আকন্দ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাদমান হক আফরিদ, কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অসম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলিমুল ইসলাম তানজিল, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্মৃতি মনি, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণির ছাত্র মোঃ সাদিব ইসলাম, একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান রোহান এবং কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পরশ মনি।