২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আগামী ৫ জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।

ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় হলরুমে আয়োজিত এক সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, আব্দুস সালাম, আখতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক নূরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় এ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে দেশে জনগণের ভোটাধিকার হরণ করে পরপর তিনটি নির্বাচনে ম্যান্ডেট ছাড়াই সরকার ক্ষমতায় ছিল। সেই আমলে গুম, খুন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন, যার মধ্যে দুইজন নারী শ্রমিকসহ ১৪৯ জন শ্রমিক রয়েছেন। এছাড়া ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সম্মানেই এই 'জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী'র মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিসমূহ নিম্নরুপ

১. ৫ জুলাই থেকে ১৯ জুলাই-২০২৬ দেশব্যাপী নিন্মোক্ত কর্মসূচি পালন করা হবে:

ক. জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।

খ. শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারী শ্রমিক পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।

গ. অসচ্ছল শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

ঘ. সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ।

ঙ. ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।

চ. জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদান শীর্ষক ডকুমেন্টারী প্রচার করা।

২. ২১ জুলাই থেকে ১ আগস্ট-২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনে হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এবং জুলাই গণঅভ্যুত্থান শ্রমিকের অবদান শীর্ষক দেশব্যাপী পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ক. ২০ জুলাই, রেল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

খ. ২১ জুলাই, দোকান কর্মচারী ও হকার্স শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

গ. ২২ জুলাই, দর্জি ও পাটশিল্প শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ঘ. ২৩ জুলাই, নির্মাণ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ঙ. ২৪ জুলাই, কৃষক সমাবেশ ও আলোচনা সভা।

চ. ২৫ জুলাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ছ. ২৬ জুলাই, বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী সমাবেশ ও আলোচনা সভা।

জ. ২৭ জুলাই, নৌ-পরিবহন ও স্থলবন্দর শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ঝ. ২৮ জুলাই, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ঞ. ২৯ জুলাই, হোটেল ও ফার্নিচার শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ট. ৩০ জুলাই, রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ঠ. ৩১ জুলাই, পরিবহন শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

ড. ১ আগস্ট নারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।

৩. ২ আগস্ট-২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে উপজেলা/থানা পর্যায়ে শ্রমিক সমাবেশ/আলোচনা সভা/মিছিল।

৪. ৩ আগস্ট-২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে সকল জেলায় শ্রমিক সমাবেশ ও মিছিল।

৫. ৪ আগস্ট-২০২৬

ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্নিত করার দাবীতে-

ক. সকল মহানগরীতে শ্রমিক সমাবেশ ও মিছিল

খ. ফেডারেশনের কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।

৬. ৫ আগস্ট-২০২৬ দেশব্যাপী গণমিছিলে অংশগ্রহণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখা এবং আন্দোলনে সাধারণ শ্রমিকদের যে আত্মত্যাগ, তা ইতিহাসের পাতায় সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সাথে তারা বিগত সরকারের সকল অপকর্ম ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।