রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায় পড়া চলছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করবেন।

ইতিমধ্যেই বিজ্ঞ বিচারক জানিয়েছেন হত্যার আগে ধর্ষনের প্রমাণ মিলেছে।

সকাল ১০টা থেকে ৪২ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের গারদ থেকে এই হত্যা মামলার প্রধান আসামিকে সোহেলকে আদালতে নেওয়া হয়।

আলোচিত এ মামলায় রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।