​কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন জামায়াতের নেতৃবৃন্দ। জামায়াতের কুষ্টিয়া শহর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

​এছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী ও কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোমিন বিশ্বাস, শহর সেক্রেটারি শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভাকে একটি মডেল ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে জামায়াত মনোনীত প্রার্থীদের বিকল্প নেই। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার কোনো বিকল্প নেই।

কুষ্টিয়া পৌর নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত সকল কাউন্সিলর প্রার্থী ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী কৌশল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় কাউন্সিলরবৃন্দ সবাই নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় জোর দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।