"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য পল্লী উন্নয়ন র্যালি অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রমকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি বলেন, গ্রাম হবে উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক, পরিকল্পিত ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নেতা অধ্যাপক জোমারত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মিরপুর উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম।
র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এই আয়োজন গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে ভুক্তভোগীদের মাঝে চেক, গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।